1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

চট্টগ্রামে চারজনকে পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন

Reporter Name
  • শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৭৫ বার পড়া হয়েছে

রাহাত মামুন স্টাফ রিপোর্টার : আসন্ন পৌরসভা নির্বাচনে রাঙ্গুনিয়া, রাউজান, মিরসরাই ও বারৈয়ারহাট পৌরসভায় মেয়র পদে চারজনকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের অনুষ্ঠিত যৌথসভায়  দেশের ৩১টি পৌরসভার মনোনয়ন ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এসময় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বর্তমান মেয়র মো. শাহজাহান সিকদার, রাউজানে জমির উদ্দিন পারভেজ, মিরসরাইয়ে গিয়াস উদ্দিন, বারৈয়ার হাট পৌরসভায় মোহাম্মদ রেজাউল করিমকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে আগামী ২ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দান, ৪ ফেব্রুয়ারি যাচাই বাছাই, মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ১২ ফেব্রুয়ারি। ২৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

উল্লেখ্য, এর আগে (১৯ জানুয়ারি) পঞ্চম ধাপে দেশের ৩১টিতে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন সিনিয়র সচিব মো. আলমগীর। উক্ত ৩১ টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD