ইমরান আহমদ উসমানী ঃ ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা এর উদ্যোগে সদস্য সম্মেলন (কাউন্সিল) ২০২৪-২০২৬ দুই বছর মেয়াদী ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিস (মাস্টার্স) উত্তীর্ণ শিক্ষার্থী হবিগঞ্জের প্রতিটি উপজেলার মোট দুই শতাধিক নবীন আলেম কে গণসংবর্ধনা প্রদান করা হয়।
(২১ নভেম্বর ২০২৪ ) বৃহস্পতিবার বিকাল ২ঘটিকায় হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র আর.ডি হল মিলনায়তন শাখার সভাপতি আশিকুর রহমান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান আহমদ উসমানী, সাংগঠনিক সম্পাদক মাহমুদ চৌধুরী ও প্রচার সম্পাদক ইলিয়াস হাসান এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি জমিয়তের উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক মুফতী নাজমুল হাসান কাসিমী
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ছাত্র জমিয়তের দাওয়াতী কাজ প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসা পৌঁছে দিতে হবে।
নবীন আলেমদেরকে দায়িত্ব নিতে হবে, সকল বাতিল ফিরকার মোকাবেলা কোরআন হাদিস ও যুক্তির মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রতিষ্ঠিত করতে হবে।
আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা মাসরুরুল হক, যুব জমিয়ত বাংলাদেশ এর সভাপতি হাফিজ মাওলানা তাফহীমুল হক হবিগঞ্জী, হবিগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতী সিদ্দিকুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. আব্দুল করিম আজহার, অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সভাপতি রিদওয়ান মাযহারী, (সিলেট বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক, আমিনুল ইসলাম,হবিগঞ্জ জেলা জমিয়তের প্রচার সম্পাদক আসআদ আহমদ জাফরী, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হামিদ খান, হবিগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, হবিগঞ্জ জেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মাবরুরুল হক, ঢাকা হাজারীবাগ থানা শাখার জমিয়তের সদস্য সচিব মুফতী নাসির বিন নুর, হাফিজ বজলুর রহমান, মানসুরুল হক আল আমিন, আসআদ মুহাম্মদ উসামা, প্রমুখ
বক্তারা বলেন:
দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতি বন্ধ করতে হবে।
রাষ্ট্র ও সমাজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বক্তারা বলেন আল্লাহর তায়ালা হুকুম ও রাসুল (সা.) এর আগমনের লক্ষ্য উদ্দেশ্য প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। জাতি ও সমাজের দায়িত্বের মাধ্যমে আলোকময় করতে হবে।
ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সদস্য সম্মেলন ২০২৪-২০২৬ দুই বছর মেয়াদী প্যানেল ঘোষণা করেন জেলা ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সভাপতি রিদওয়ান মাযহারী সভাপতি হাফিজ ওয়াসিক বিল্লাহ হিব্বান , সহ-সভাপতি হাফিজ মনিরুল ইসলাম, হাফিজ বজলুর রহমান, রাফিউল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, যুগ্ম সম্পাদক ইলিয়াস হাসান, সহ-সাধারণ সম্পাদক, মনসুরুল হক, মুহাম্মদুল্লাহ খান, সাংগঠনিক মিসবাহুজ্জামান ইকবাল , অর্থ বিষয়ক সম্পাদক ইসলাম উদ্দীন মাসরুর, প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ , প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, জাবির আল হামিদী, সাহিত্য সম্পাদক, আসআদ মুহাম্মদ উসামা, সমাজ সেবা বিষয়ক সম্পাদক, খোবাইব আহমদ, পাঠাগার বিষয়ক সম্পাদক, আব্দুল মজিদ, দফতর সম্পাদক শেখ রায়হান, কলেজ বিষয়ক সম্পাদক, মামুনুর রশীদ, সরকারি মাদরাসা বিষয়ক সম্পাদক, রায়হান তালুকদার, কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক, নির্বাহী সদস্য মুজাহিদুল ইসলাম, মিনজাব সাহাম, মোসাদ্দিক বিল্লাহ আয়মান, তাওহিদুল ইসলাম প্রমুখ
৫ই আগস্ট বানিয়াচংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুব জমিয়ত কর্মী শহীদ আকিনুর রহমান ও সকল শহীদের স্মরণ ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
Leave a Reply