1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

চসিক নির্বাচন চট্টগ্রামে প্রচারনায় চিত্রতারকা, কাল আসবে ফেরদৌস, পূর্ণিমাসহ অনেকেই।

Reporter Name
  • রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৭১ বার পড়া হয়েছে

রাহাত মামুন স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে নৌকায় ভোট চেয়ে প্রচারণায় নেমেছেন অভিনেতা-অভিনেত্রীসহ চলচ্চিত্র জগতের একঝাঁক তারকা।

রবিবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই প্রচারণায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অরুণা বিম্বাস, চিত্রনায়ক রিয়াজ, নাট্য অভিনেতা মীর সাব্বির, তারিন, বিজরী বরকতউল্লাহ, তানভিন সুইটি, চিত্রনায়িকা মাহিয়া মাহি, অপু বিশ্বাস ও চিত্রনায়ক সায়মন সাদেক।

তারকা শিল্পীদের এই দলটি সারাদিন চট্টগ্রাম নগরীর বিভিন্ন আসনে প্রচারণা চালাবেন।

এদিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে শিল্পীদের প্রচারণা দেখতে কৌতুহলী মানুষের ভীড় জমে। প্রচারণায় অংশ নিয়ে তারকা শিল্পীরা উন্নয়নের অগ্রযাত্রা ও সংস্কৃতি সুস্থ ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে ভোট চান।

জানা গেছে, আগামীকালও আমাদের নির্বাচনী প্রচারণা চলবে। আগামীকাল প্রচারণায় আমাদের সঙ্গে যুক্ত হবেন চিত্রনায়ক ফেরদৌস, পূর্ণিমাসহ অনেকেই।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD