নিজস্ব প্রতিনিধি: আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জের পরীক্ষার হল ও মেডিকেল ল্যাবরেটরি পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, অধ্যাপক ড. মো. মাসুদ আলম, মহাবিদ্যালয় পরিদর্শক মো. ইউনুস আলী, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হোসেন, ডেপুটি রেজিস্ট্রার ড. এ এফ এম সালাউদ্দিন।
পরিদর্শক দল অত্র প্রতিষ্ঠানে পৌঁছলে সিনিয়র শিক্ষক, চিকিৎসকবৃন্দ ও শিক্ষার্থীরা তাদের স্বাগত জানান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply