1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

রাউজানে নিখোঁজের ১৩ ঘন্টা পর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

Reporter Name
  • শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৭২ বার পড়া হয়েছে

রাহাত মামুন স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের রাউজানে নিখোঁজ হওয়ার ১৩ ঘন্টা পর জামাল উদ্দিন (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টায় রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের পালিত পাড়ার কালী পদ ডাক্তারের বাড়ির পেছনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

তবে এটিকে হত্যাকাণ্ড দাবি করে নিহতের পরিবার বলছে উপজেলার মুন্সিরঘাটাস্থ পাকখাইন্যা পুকুর পাড়ে গ্যাস সিলিন্ডারের দোকানে থেকে রাত সাড়ে ৯ টায় বের হয়ে আর ফিরে আসেনি। তাকে হত্যা করা হয়েছে।

নিহত জামাল উদ্দিন রাউজান পৌরসভার ৬ নং ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকার সুলতানপুর গ্রামের খুলুন সিকদার বাড়ির মৃত মো. সিদ্দিকের পুত্র।

এবিষয়ে জামাল উদ্দিনের স্ত্রী রওশন আরা বেগম বলেন, গতকাল শুক্রবার জুমার নামাজের পর জানালীহাট ক্লাবে একটি সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলেন নিহত জামাল উদ্দিনসহ সপরিবার। সেখান থেকে থেকে বিকাল ৪ টায় সময় তিনি মুন্সিরঘাটাস্থ পাকখাইন্যা পুকুর পাড়ে গ্যাস সিলিন্ডারের দোকানে চলে যান। প্রতিদিন রাত ৯ টায় বাসায় ফিরলে শুক্রবার রাত ৯ টায় বাসায় ফিরেনি। দোকানে খবর নিলে মালিক পক্ষ বলেন জামাল উদ্দিন রাত সাড়ে ৯ টায় বের হয়ে গেছেন। এরপর থেকে বারবার ফোনে রিং হলেও কল রিভিব হয়নি। সম্ভাব্য সব জায়গায় খোজাখুজি করেও সন্ধান পায়নি। পরদিন সকাল থেকে ফোন বন্ধ পাওয়া যায়। তার দাবি এটি পরিকল্পিতভাবে হত্যা।

নিহত জামাল উদ্দিন দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।

রাউজান থানার উপ-পরিদর্শক মো. ইসমাঈল হোসেন জানান, পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন নেই। মোবাইল ও জুতা পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন বলেন, লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে। অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD