রাহাত মামুন স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে কাজির দেউড়িতে সংঘর্ষের ঘটনায় আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কাজির দেউড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আলমগীর (৩৫), মনির হোসেন (৩৫), মো. রাশেদুজ্জামান (৩৩), মো. আজিজ (২৬), এসএম তারিকুর রহমান রাকিব (২৬) ও জিয়া উদ্দিন বাবলু (২৬)। সবার বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন উপজেলা।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গ্রেপ্তারকৃত সবাই বহিরাগত। বিএনপি প্রার্থীর হয়ে কাজ করতে তারা চট্টগ্রাম নগরীতে এসেছিল। ছয়জনই বৃহস্পতিবার অনুষ্ঠিত যুবদলের সভাতেও অংশ নিয়েছিল।
Designed by: Sylhet Host BD
Leave a Reply