1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

ক্রিকেটারদের টাকা আটকে রাখার অভিযোগ বিসিবির দিকে

দৈনিক সেরাকন্ঠ
  • সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

ক্ষমতার পালাবদলের প্রভাব বেশ পড়েছে ক্রিকেটেও। একে একে বেরিয়ে আসছে থলের কালো বিড়াল। অন্য সব ফেডারেশনের মতো নানা অভিযোগ আসছে ক্রিকেট বোর্ডেরও। উপরে উপরে সুখী এই বোর্ড গত দুই বিশ্বকাপের টাকা এখনো বুঝিয়ে দেয়নি ক্রিকেটারদের।

বিশ্বকাপ শেষ হয়েছে গত বছরের নভেম্বরে। এরপর পেরিয়ে গেছে আট মাসেরও বেশি সময়। তবে এখনো সেই বিশ্বকাপের পাওনা টাকা পাননি ক্রিকেটাররা। রোববার গণমাধ্যমের সামনে এমন দাবি করেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল।

তিনি জানান, ‘২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ভারতে। সেই ওয়ানডে বিশ্বকাপের টাকা আইসিসির সাথে চুক্তি অনুযায়ী ৫০ দিনের মধ্যে দেয়ার কথা। এটা খেলোয়াড়দের মধ্যে বন্টন হয়, সেই টাকা এখন পর্যন্ত দেয়া হয়নি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের টাকাও পাওনা আছে জানিয়ে দেবব্রত বলেন, ‘এই বিশ্বকাপও কিন্তু ১৪ দিন চলে গেছে। কেউ একটি টাকাও পায়নি।’

সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে দেবব্রত পাল যোগ করেন, ‘আপনারা জিনিসগুলো বুঝবেন।’

এদিকে বিসিবির পক্ষ থেকে বলা হচ্ছে, ক্রিকেটারদের মাঝে প্রাইজমানি না দেয়ার পেছনে বোর্ডের অস্বচ্ছতা রয়েছে, এমন অভিযোগ মিথ্যা।

সুত্র ঃ নয়াদিগন্ত

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD