1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম বোয়ালখালীতে নারী-শিশুকে গোপনাঙ্গ প্রদর্শনের দায়ে শ্রীঘরে বৃদ্ধ

Reporter Name
  • বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৮০ বার পড়া হয়েছে

রাহাত মামুন স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের বোয়ালখালীতে জায়গা বিরোধের জেরে পরনের লুঙ্গি তুলে পুরুষাঙ্গ দেখানোয় সিরাজুল ইসলাম (৬৫) এক বৃদ্ধকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নুরু মেম্বার বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে।

জানা গেছে, বুধবার সকাল ১০টায় সিরাজুল ইসলাম জায়গা বিরোধকে কেন্দ্র করে নিজের ভাইয়ের পরিবারের সদস্যদের অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় তাকে বাধা দিলে তিনি উপস্থিত শিশু-নারীর সামনে পরনের লুঙ্গি তুলে পুরুষাঙ্গ দেখান ও মহিলাদের শ্লীলতাহানি করেন।

এ ব্যাপারে সিরাজুলের ভাইয়ের ছেলে মো. মিন্টু থানায় অভিযোগ করলে পুলিশ সিরাজুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। পরে তিনি নিজের দোষ স্বীকার করলে আদালত তাকে এক মাসের কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘অভিযুক্ত আসামি নিজের অপরাধ স্বীকার করায় তাকে দণ্ডবিধি ৫০৯ অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD