1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

বাকলিয়ায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ, আহত ৪

Reporter Name
  • বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৭৫ বার পড়া হয়েছে

রাহাত মামুন স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচারনায় বাকলিয়ার বলিরহাটে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। সংঘর্ষের মধ্যে ফাঁকা গুলিও চালানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে ১৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সোহান ও ওয়াজেদ।
অন্যদিকে বিএনপির আহতরা হলেন-ছাত্রদল নেতা ইউনুস এবং নুরুদ্দিন।

আওয়ামী লীগের দাবি, সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী প্রচারণা করার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে।এতে তাদের দুইজন আহত হন।

অন্যদিকে বিএনপির দাবি, বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে ছাত্রদলের দুই নেতাকে আহত করেন।

এদিকে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ফাঁকা গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, রেজাউল করিমের প্রচারণা চালানোর সময় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে দুইজনকে আহত করেন। আমরা পাল্টা প্রতিরোধ করেছি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব বলেন, ডা. শাহাদাতের পক্ষে যুবদলের নির্বাচনী পথসভায় আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়ে বেধড়ক পিটিয়ে দুইজনকে আহত করেছে। তাদের হাত-পা ভেঙে দিয়েছে। তারা ককটেল ফাটিয়েছে, গুলিও করেছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় বিএনপির কর্মীরা হামলা চালিয়েছে বলে শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেটও কাজ করছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD