1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

টেকনাফের জঙ্গলে মিলল কয়েক’শ বছরের প্রাচীন মসজিদ

Reporter Name
  • মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ১১৭ বার পড়া হয়েছে

রাহাত মামুন স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ এলাকায় প্রাচীন একটি মসজিদের সন্ধান পাওয়া গেছে। সোমবার (১৮ জানুয়ারি) স্থানীয় কয়েকজন যুবক জঙ্গল পরিষ্কার করে মসজিদটি আবিস্কার করেন।

তবে মসজিদটির অবস্থান উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, প্রাচীন মসজিদটি সম্পর্কে তারা পূর্ব পুরুষদের কাছ থেকে শুনে আসছেন। এটি কয়েক’শ বছরের পুরনো মসজিদ। জঙ্গলে ঢাকা ছিল বলে কেউ সেখানে যেতেন না।

জানা গেছে, মসজিদটি এক গম্বুজবিশিষ্ট। মসজিদের দেয়াল ঘেঁষে রয়েছে একটি বড় মিম্বার। এছাড়া এটিতে একটি মেহরাব রয়েছে এবং দেয়ালে ছোট ছোট কয়েকটি খোপ রয়েছে। তবে ধারণা করা হচ্ছে এটি পোড়া ইট, বালু, চুণ এবং সুরকি দিয়ে নির্মিত হয়েছে।

আজিম উল্লাহ নামের এক প্রবীণ ব্যক্তি বলেন, আমরা ছোট থেকেই শুনে আসছি এখানে একটা মসজিদ আছে। বহু বছর আগে বিদেশ থেকে কয়েকজন পীর সাহেব এ দেশে ইসলাম প্রচার করতে এসেছিলেন। রাতে এখানেই তারা আত্মগোপন করতেন। তারাই সম্ভবত এই মসজিদটি তৈরি করেছিলেন নামাজ আদায়ের জন্য।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ উদ্দিন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD