রাহাত মামুন স্টাফ রিপোর্টার : রাঙ্গুনিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন এস্যেম্বল অর্গানাইজ অব কোদালা’র ৮ম বর্ষপূর্তী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান কোদালা মাদ্রাসা সংলগ্ন মাঠে শুক্রবার (১৫ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. নেজাম।
প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ। উদ্বোধক ছিলেন পোমরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ এম বাবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাউছার নূর লিটন, কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাশেম সওদাগর, নাছির উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক মো. ইসহাক, উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক হালিম আব্দুল্লাহ, উপ প্রচার সম্পাদক মাহমুদুল হাসান বাদশা, সদস্য শৈবাল চক্রবর্তী, কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য খোরশেদ আলম, ইউপি সদস্য আব্দুল্লাহ মেম্বার, নুরুল আজিম, গোচরা ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হামজা, উপজেলা যুবলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন, সহ সম্পাদক হাসান আল মামুন, কোদালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি লিয়াকত আলী রাজ, কোদালা ইউনিয়ন যুবলীগ সভাপতি আবদুল জব্বার, সহ সভাপতি মাহমুদুল হাসান কুসুম, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, যুগ্ম সম্পাদক মুহাম্মদ আলী, কোদালা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু তাহের, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজগর আলী, সংগঠনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ রাসেল ইকবাল, সেলিমা কাদের কলেজ ছাত্রলীগের সভাপতি একে মামুন প্রমুখ। এদিন একই মাঠে আয়োজিত মরহুম নুরুল হক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’র প্রথম সেমিফাইনাল খেলায় সবুজ বাংলা ক্রিকেট ক্রিকেট একাদশ সরফভাটা বেস্ট এলিবেন দলকে পরাজিত করে ফাইনালে উন্নিত হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply