তাহিরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে নতুন বই বিতরণ করেন ইউএনও সালমা পারভিন
আবিকুল ইসলাম আবির,
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :-
তাহিরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে নতুন বই বিতরণ করেন ইউএনও সালমা পারভিন। সোমবার সকাল ১১টায় আনুষ্টানিকভাবে তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেওয়ার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান,তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মহিবুর রহমান,প্রভাষক আসিকুর রহমান,সিনিয়র শিক্ষক রজব আলী। এছাড়াও তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়,বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ,তাহিরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়,উজান তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply