1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জিলুফা সুলতানা

Reporter Name
  • বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে
হবিগঞ্জ প্রতিনিধি ঃ হবিগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোছা. জিলুফা সুলতানা। তিনি রংপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
গতকাল বুধবার জিলুফা সুলতানাকে হবিগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে গত সোমবার হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। ওই নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছিল ইসি।
জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া ইসির চিঠিতে বলা হয়েছিল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাঁকে প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করতে ব্যবস্থা নিতে বলা হয় চিঠিতে।
এদিকে, নির্বাচন কমিশনের নির্দেশনার পর হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) তাঁকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD