1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতল বাংলাদেশ, সিদ্ধান্ত আগে ফিল্ডিংয়ের

ক্রীড়া ডেস্ক রির্পোট
  • শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৬ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃষ্টির বাধা উপেক্ষা করে ঠিক সময়েই হয়েছে টস। এতে জিতেছেন নাজমুল হোসেন শান্ত। আর প্রত্যাশিতভাবেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শুক্রবার বে ওভালে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে (স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে)। তবে ঠিক সময়ে টস হলেও এখনো রয়েছে বৃষ্টি শঙ্কা।

শুক্রবার সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে মাউন্ট মঙ্গানুইয়ে। শঙ্কা ছিল ঠিক সময়ে ম্যাচ মাঠে না গড়ানোর। তবে বৃষ্টি থামায় ঠিক সময়েই গড়াচ্ছে খেলা।

বাংলাদেশের একাদশে নেই লিটন দাস। আগের ম্যাচে পায়ে চোট পান এই অভিজ্ঞ ব্যাটার। তার বদলে একাদশে ফিরেছেন শামিম পাটোয়ারী। এই ম্যাচেও দর্শক হয়ে থাকতে হচ্ছে মেহেদী মিরাজকে।

বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, শামিম পাটোয়ারী, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব।

সূত্র ঃ নয়া দিগন্ত

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD