ইতিহাস গড়ল বাংলাদেশ। সাকিব-তামিমরা যা পারনি, তাই করে দেখাল আহরার আমিন, আশিকুর শিবলিরা। জিতে নিলো এশিয়া কাপ শিরোপা। প্রথমবারের মতো দখল করল এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মুকুট। ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে জুনিয়র টাইগাররা।
রোববার (১৭ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৮২ রান করে বাংলাদেশ। শতক হাঁকান আশিকুর রহমান শিবলি, খেলেন ১২৯ রানের ইনিংস। জবাবে ২৪.৫ ওভারে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় আরব আমিরাত। ১৯৫ রানের বিশাল জয় পায় টাইগাররা।
এর আগে, ছোটদের হাত ধরে বাংলাদেশ পেয়েছিল বিশ্বজয়ের স্বাদ, সেই ছোটদের হাত ধরেই ঘুচালো অপেক্ষা, দূর হলো অপূর্ণতা। যদিও শিরোপা এলো বয়সভিত্তিক ক্রিকেট থেকে।
বিস্তারিত আসছে…
Designed by: Sylhet Host BD
Leave a Reply