1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

ধোনির দায়ের করা মামলায় ১৫ দিনের জেল পুলিশ কর্মকর্তার

Reporter Name
  • শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দায়ের করা মামলায় ১৫ দিনের জেল হলো এক ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের (আইপিএস) কর্মকর্তার। তবে এখনই তাকে জেলে থাকতে হবে না। আপাতত আবেদনের সুযোগ আছেন তার সামনে।

তিনি ফিক্সিংয়ের অভিযোগ করেছিলেন। প্রাথমিকভাবে ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) বেটিং মামলার তদন্ত করেছিলেন।

আদালত অবমাননার মামলা দায়ের করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ওই মামলায় আইপিএস কর্মকর্তা জি সম্পদ কুমারকে ১৫ দিনের কারাদণ্ডের রায় দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। আর এই রায়ের বিরুদ্ধে আবেদনের জন্য তাকে ৩০ দিন দেয়া হয়েছে। তারপর রায় কার্যকর হবে।

প্রাথমিকভাবে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছিলেন ধোনি। কিন্তু তারপর সুপ্রিম কোর্ট এবং মাদ্রাজ হাইকোর্টের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করায় ওই কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়।

কেন ওই আইপিএস অফিসারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ধোনি?
প্রাথমিকভাবে আইপিএলের বেটিংকাণ্ডে তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তোলায় ২০১৪ সালে ওই পুলিশ কর্মকর্তা এবং একটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলার মানহানির মামলা দায়ের করেছিলেন ধোনি। বেটিংকাণ্ডে তার বিরুদ্ধে জনসমক্ষে যেন কোনোরকম মানহানিকর মন্তব্য করা থেকে ওই কর্মকর্তা এবং ওই সংবাদমাধ্যম বিরত থাকে তার নির্দেশ দেয়ার জন্য আবেদন জানান ধোনি।

ধোনির আবেদনের ভিত্তিতে ওই কর্মকর্তা এবং সংবাদমাধ্যমকে কোনো মানহানিকর মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তারপর হাইকোর্টে হলফনামা জমা দিয়েছিল ওই সংবাদমাধ্যম। হলফনামা দাখিল করেছিলেন ওই কর্মকর্তাও। তার হলফনামার বিরুদ্ধে পাল্টা আদালত অবমাননার মামলা দায়ের করেন ধোনি।

ধোনি দাবি করেন, সুপ্রিম কোর্ট এবং মাদ্রাজ হাইকোর্টের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন পুলিশ কর্মকর্তা। তার জেরে আদালত অবমাননার মামলা শুরু হয়েছিল ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। আর মামলায় শুক্রবার সাজা ঘোষণা করেছে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এস এস সুন্দর এবং বিচারপতি সুন্দর মোহনের ডিভিশন বেঞ্চ।

তবে রায়ের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি ভারতের সাবেক অধিনায়ক।

২০১৩ সালে আইপিএলে ফিক্সিংয়ের জন্য দু’বছরের জন্য চেন্নাই এবং রাজস্থান রয়্যালসকে নিষিদ্ধ করে দেয়া হয়েছিল। ওই দু’বছর সিএসকে এবং রাজস্থান আইপিএলে খেলতে পারেনি। ধোনি খেলেছিলেন পুণে সুপারজায়ান্টে। প্রথম বছর অধিনায়কত্ব করেছিলেন। দ্বিতীয় বছরে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছিল।
সূত্র : হিন্দুস্তান টাইমস

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD