রাহাত মামুন স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় এশিয়া প্যাসিফিক পেপার মিলের ছাদ থেকে পড়ে জাহিদ হাসান রিমন (২৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুর একটায় এই দুর্ঘটনা ঘটে।
জাহিদ হোসেন পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার নুর মোহাম্মদের ছেলে। তিনি এশিয়া প্যাসিফিক পেপার মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, ‘কালুরঘাটে এশিয়া প্যাসিফিক পেপার মিলে কাজ করার সময় দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন জাহিদ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
Designed by: Sylhet Host BD
Leave a Reply