1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

কর্ণফুলী থেকে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

Reporter Name
  • সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে শাহ আমানত সেতুর নিচ থেকে অজ্ঞাত এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে আনুমানিক ৩৫ বয়সী ওই নারীর লাশটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে পরিচয় জানা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইয়াসির আরাফাত বলেন, ‘কর্ণফুলী নদীতে বস্তাবন্দি একটি লাশ জোয়ার পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), কর্ণফুলী থানা ও সদরঘাট নৌ থানার পুলিশ সদস্যরা গিয়ে লাশটি উদ্ধার করেন।

তিনি আরও বলেন, ‘কাপড়ে মোড়ানো লাশটির চেহারা বিকৃত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, দু’চারদিন আগে তাকে হত্যা করে বেঁধে নদীতে ফেলে দিয়েছেন দুর্বৃত্তরা। ভাসতে ভাসতে লাশটি এখানে চলে আসে। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD