1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

কক্সবাজারে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাটানি

Reporter Name
  • সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৮০ বার পড়া হয়েছে

রাহাত মামুন স্টাফ রিপোর্টার :কক্সবাজার সদরের রাস্তার পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পথচারীরা।
সোমবার (১১ জানুয়ারি) ভোরে কুকুরের টানাটানি থেকে নবজাতককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন পথচারীরা।

রেজাউল করিম নামের এক পথচারী বলেন, ‘ভোরে হাঁটতে বের হয়ে দেখি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের রাস্তার পাশে কয়েকটি কুকুর কি একটা নিয়ে টানাটানি করছে। দূর থেকে শিশুর মতো মনে হলে কাছে গিয়ে দেখি নবজাতককে নিয়ে কুকুরে টানাটানি করছে। এছাড়া নবজাতকের পাশে একটি কাগজের বাক্সও রয়েছে।

তিনি আরও বলেন, ‘হয়ত কেউ রাতে অথবা ভোরে কাগজের বাক্স ভরে সদ্য নবজাতকের দেহটি রাস্তার পাশে ফেলে দিয়েছে। পরে আমরা কয়েকজন মিলে নবজাতকের মৃতদেহটি কুকুর কাছ থেকে উদ্ধার করে হাসপাতালের মর্গে পৌঁছে দিই।’

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহীন আব্দুর রহমান পূর্বকোণকে জানান, পথচারীরা নবজাতকের মৃতদেহটি হাসপাতালে নিয়ে এসেছে। হাসপাতালের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ পরবর্তী ব্যবস্থা নিবেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD