1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

মহেশখালীতে পূর্ব শত্রুতার জের ধরে আবদুল গফুর (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা

Reporter Name
  • সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৮৬ বার পড়া হয়েছে

রাহাত মামুন স্টাফ রিপোর্টার : কক্সবাজারের মহেশখালীতে পূর্ব শত্রুতার জের ধরে আবদুল গফুর (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের মুন্সিরডেইল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার ফিরোজ মিয়ার ছেলে।

নিহতের পিতা জানান, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার অছিউর রহমানের ছেলে ইউসুফ জালালসহ দুই ব্যক্তি নিহত আবদুল গফুরকে মারার জন্য পাকড়াও করে। এক পর্যায়ে তারা আবদুল গফুরকে উপর্যপুরি কুপিয়ে জখম করে। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে কিছুদূর যাওয়ার পর আবদুল গফুরের মৃত্যু হয়।

মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল জানান, মুন্সিরডেইল এলাকায় আবদুল গফুর নামের একজন যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD