রাহাত মামুন স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একইসময়ে নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ১২৫ জনের দেহে। এদের মধ্যে ১১৩ জন নগরের ও ১২ জন বিভিন্ন উপজেলার।
গত রোববার চট্টগ্রামের সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ১২৫ জনের করোনা পজেটিভ এসেছে। চট্টগ্রামে এই পর্যন্ত মোট ৩১ হাজার ৪৬১ জনের দেশে করোনার জীবাণু পাওয়া গেছে। এদের মধ্যে ২৪ হাজার ৪৩০ জন নগরের ও ৭ হাজার ৩১ জন বিভিন্ন উপজেলার।
জানা গেছে, চট্টগ্রামে এই পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬২ জন। এর মধ্যে ২৫৯ জন নগরের ও ১০৩ জন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন জানান, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬৪৮ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫০০ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জনের পজেটিভ এসেছে। কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ২৪ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা পাওয়া যায়নি।
শেভরণে ১৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা পাওয়া গেছে। ইমপেরিয়াল হাসপাতালে ৮ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা মিলেনি। আরটিআরএলে ১২ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply