সৃষ্টিজগতের শুরু থেকে আশুরার দিনে অনেক তাৎপর্যময় ঘটনা ঘটেছে এবং মহাপ্রলয়সহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে বিধায় এই দিনের মর্যাদা ও মাহাত্ম্য অনেক বেশি।
মহররমের ১০ তারিখ যেসব তাৎপর্যময় ঘটনা সংঘটিত হয়েছিল, সংক্ষেপে সেগুলো হলো-
পবিত্র আশুরার দিনে আল্লাহ তায়ালা সাগর, পাহাড়, প্রাণিকুল, আসমান-জমিন ও লওহে-কলম ইত্যাদি সৃষ্টি করেন।
আল্লাহ তায়ালা আদি পিতা হযরত আদম (আ.) কে তাঁর খলিফা নিযুক্ত করেন এবং তাঁকে জান্নাতে প্রবেশ করান।
এ দিনে হযরত আদম (আ.) বেহেশত থেকে দুনিয়ায় নেমে আসেন, আল্লাহ তাঁর দোয়া কবুল করেন এবং তার স্ত্রী হযরত হাওয়া (আ.) এর সঙ্গে আরাফার ময়দানে সাক্ষাৎ করেন।
পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড হাবিল-কাবিলের ঘটনা সংঘটিত হয়।
হযরত নূহ (আ.) এর জাতির লোকেরা আল্লাহর গজব মহাপ্লাবনে নিপতিত হওয়ার পর ১০ মহররম তিনি নৌকা থেকে ঈমানদারদের নিয়ে দুনিয়ায় অবতরণ করেন।
হযরত ইব্রাহিম (আ.) নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার ৪০ দিন পর ১০ মহররম সেখান থেকে মুক্তি লাভ করেন।
হযরত আইয়ুব (আ.) ১৮ বছর কঠিন রোগ ভোগ করার পর মহররমের ১০ তারিখ আল্লাহর রহমতে সুস্থতা লাভ করেন।
হযরত ইয়াকুব (আ.) এর পুত্র হযরত ইউসুফ (আ.) তাঁর ১১ ভাইয়ের ষড়যন্ত্রে কূপে পতিত হন এবং এক বণিক দলের সহায়তায় মিসরে গিয়ে হাজির হন। তারপর আল্লাহর বিশেষ কুদরতে তিনি মিসরের প্রধানমন্ত্রী হন। সুদীর্ঘ ৪০ বছর পর এই দিনে পিতার সঙ্গে মিলিত হন এবং হযরত ইয়াকুব (আ.) দৃষ্টিশক্তি ফিরে পান।
হযরত সোলায়মান (আ.) হাতের আংটি হারিয়ে সাময়িকভাবে রাজ্যহারা হলে এই দিনেই আল্লাহ তাঁর রাজ্য ফিরিয়ে দেন।
হযরত মুসা (আ.) ফেরাউনের অত্যাচারের কারণে তাঁর দলবলসহ অন্যত্র চলে যান। পথিমধ্যে নীল নদ পার হয়ে তিনি ফেরাউনের হাত থেকে আশুরার দিন মুক্তি পান। আর ফেরাউন তার দলবলসহ নীল নদের পানিতে ডুবে মারা যায়।
হযরত ইউনুস (আ.) জাতির লোকদের প্রতি হতাশ হয়ে নদী অতিক্রম করে দেশান্তরিত হওয়ার সময় নদীর পানিতে পতিত হন এবং মাছ তাঁকে গিলে ফেলে। মাছের পেট থেকে তিনি আল্লাহর রহমতে ৪০ দিন পর মুক্তি পান ১০ মহররম তারিখে।
হযরত মরিয়াম (আ.) এর গর্ভ থেকে হযরত ঈসা (আ.) এর পৃথিবীতে আগমন ঘটে এবং এ দিনেই আল্লাহ তাঁকে আসমানে তুলে নেন।
এই দিনে কারবালা প্রান্তরে হযরত হুসাইন (রা.) এর শাহাদাতের মধ্য দিয়ে ইসলামের ইতিহাসের মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়।
সর্বশেষ এই ১০ মহররমেই জুমার দিন কেয়ামত সংঘটিত হবে বলে হাদিসে বর্ণিত হয়েছে।
লেখক মাওলানা ইমরান আহমদ উসমানী
শিক্ষক, লেখক, সাংবাদিক, সমাজ কর্মী
(বুখারি, মুসলিম, আল বিদায়া ওয়ান নিহায়া)
Designed by: Sylhet Host BD
Leave a Reply