1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে “জীবন চলার পথে” গ্রন্থের প্রকাশনা উৎসব 

শেফালী আক্তার রাখি, সহ-বার্তা সম্পাদক
  • বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

 

বাগেরহাটের মোরেলগঞ্জে আলোকিত মোরেলগঞ্জ এর আয়োজনে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে ১৬ সেপ্টেম্বর বিকাল ৩ টার দিকে বিশিষ্ট লেখক -শিক্ষাবিদ সাবেক রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান-আব্দুল গফফার হাওলাদার রচিত জীবন চলার পথে গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

প্রকাশনা উৎসবের আহবায়ক সহকারী অধ্যাপক মোঃ ছবির আহমদ আখন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে বইয়ের মোড়ক উন্মোচন করেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ জামাল হোসেন।

সদস্য সচিব মোঃ জাকির হোসেন রিয়াজের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জীবন চলার পথে গ্রন্থের প্রকাশক-জনাব হাফেজ সুলতান আহমদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আলম ফকির, মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন খান, বাগেরহাট বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসেন,আইকন একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মীর মোঃ মোশাররফ হোসেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোরেলগঞ্জ মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার নাহিদ মাহমুদ, আলোকিত মোরেলগঞ্জ এর প্রতিষ্ঠাতা এইচ এম সাখাওয়াত হোসেন, প্রথান শিক্ষক মোঃ এনামুল হক শামীম, সাবেক প্রধান শিক্ষক আঃ সালাম হাওলাদার,অধ্যাপক-তালুকদার মোস্তাফিজুর রহমান, মাস্টার মোঃ মনিরুজ্জামান ও বইয়ের রচয়িতা আব্দুল গফফার হাওলাদার।

অনুষ্ঠিত সভায় বক্তারা জীবন চলার পথে বইয়ের রচয়িতা আব্দুল গফফার হাওলাদার এর বিভিন্ন দিক এবং তার বইয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD