1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক দেবী চন্দ্রের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ

Reporter Name
  • রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে

আশাহীদ আলী আশা ঃ রবিবার (২৩ জুলাই) দুপুর ১২টার সময় হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রকাশক/সম্পাদক প্রকৌশলী সুশান্ত দাস গুপ্ত’র নির্দেশনায় হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক দেবী চন্দ কে হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুজ্জামান মানিক এর নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ শুভেচ্ছা জানান তারা। জেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সহ সম্পাদক এবং ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি এম এ রাজার আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রহমত আলী, দৈনিক আলোকিত সকাল বিশেষ প্রতিনিধি আশাহীদ আলী আশা দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার রিপোর্টার জিকে ইউসুফ,গৌতম দাস মানিক,দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার তৌহিদ মোল্লা, ভোরের ডাক পত্রিকার লাখাই প্রতিনিধি এম এ ওয়াহেদ,দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি শামীম চৌধুরী, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি সজিব হাসান ,দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বানিয়াচং প্রতিনিধ শিশির, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি তাপস হোম ,দেশ রূপান্তর পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি অঞ্জন রায় ,আমার হবিগঞ্জ পত্রিকার হবিগঞ্জ সদর প্রতিনিধি সঞ্জয় দাস, ফয়জুন আক্তার মনি, স্বপন রবি দাস,সেলিম উদ্দিন ,হিতেশ দাস দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার রিপোর্টার দাস সুমন, মাসুক আলী, আমার হবিগঞ্জ পত্রিকার বাহুবাল প্রতিনিধি নাজমুল হাসান হৃদয় , সোহাগ আহমেদ ও পলাশ পাল। উল্লেখ্য,গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব দেবী চন্দকে হবিগঞ্জের জেলা প্রশাসক এবং হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব হিসেবে বদলী করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD