রাহাত মামুন স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে ২৫ নং রামপুর ওয়ার্ড কাউন্সিলর পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এরশাদ উল্ল্যাহ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। দল মনোনীত প্রার্থী আব্দুস সবুর লিটনকে সমর্থন জানিয়ে তাঁর সাথে নির্বাচনী প্রচারণায় থাকার ঘোষণাও দিয়েছেন তিনি। গতকাল শনিবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও আওয়ামীলী লীগের চসিক নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির কাছে লিখিতভাবে নিজের নির্বাচন প্রত্যাহারের কথা জানান এস এম এরশাদ উল্ল্যাহ।
নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে এস এম এরশাদ উল্ল্যাহ আওয়ামীলীগের দলীয় কাউন্সিলর প্রার্থী আব্দুস সবুর লিটনের সাথে কাজ করার ঘোষণা দিয়ে কোলাকুলি করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply