দুর্ঘটনায় নিহত সিয়াম লালমাই উপজেলার হাজতিয়া গ্রামের সোহরাব মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মাসুদ আলম জানান, বাগমারা বাজারে চাচার দোকানে সময় দিতো সিয়াম। প্রতিদিন দেড়টা থেকে ২টার মধ্যে ঢাকা অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন এ এলাকা অতিক্রম করে। বিষয়টি সিয়াম ও তার বন্ধুদের জানা ছিল। নামাজ পড়তে বের হওয়ার সময় সবার পরনে পাঞ্জাবি ছিল। তাই শখ করে সেলফি তোলার জন্য রেললাইনে দাঁড়ায় তিন বন্ধু। এ সময় পেছন থেকে সিয়ামকে ধাক্কা দেয় ট্রেনটি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ আসার আগেই তার মরদেহ স্বজনরা নিয়ে যান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply