1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

তথ্যমন্ত্রীর পক্ষে রাঙ্গুনিয়ার সরফভাটার ৫’শ মানুষ পেল কম্বল

Reporter Name
  • শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৭৯ বার পড়া হয়েছে

রাহাত মামুন স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষ থেকে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের দুস্থ, অসহায় ৫’শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। তথ্যমন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের উদ্যোগে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু তাহেরের সৌজন্যে এসব কম্বল দেওয়া হয়। শুক্রবার (৮ জানুয়ারি) ইউনিয়নের ইত্যাদি চত্বর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল কাশেম চিশতি। উদ্বোধক ছিলেন চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিছ আজগর। উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবু তালেব সানির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম মেম্বার, আবদুল সবুর রাজু, যুগ্ম সম্পাদক আবু তাহের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুচ, উপজেলা আওয়ামী লীগ নেতা অনন্ত মাস্টার, পৌরসভা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তাহের, ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক খোরশেদ আলম সুজন, যুব ও ক্রীড়া সম্পাদক আবুল কাসেম, প্রচার সম্পাদক মো. ইউসুফ, সহ প্রচার সম্পাদক মো. হোসেন, ধর্ম সম্পাদক মাওলানা রেজাউল করিম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শামসুল ইসলাম, সদস্য গণি সরফী, আনোয়ারুল ইসলাম, জহিরুল আলম মাস্টার, কেফায়েত উল্লাহ, মো. শহীদুল্লাহ, জমির উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মাহবুবুল আলম, ৫ নম্বরের সাধারণ সম্পাদক মো. মোরশেদ, উপজেলা যুবলীগের সহ সভাপতি মো. সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক শুভ শীল, সহ সম্পাদক খোরশেদ আলম, ইউনিয়নের মহিলা আওয়ামী লীগ সভাপতি হুসনে আরা বেগম, যুবলীগ নেতা মো. ফারুক, মো. শাহ আলম, আয়ুব আহমেদ, ছাত্রলীগ নেতা ইমরান আরিফ তারেক, আব্দুল হান্নান, আশরাফুল ইসলাম আরিফ প্রমুখ। শেষে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল তুলে দেওয়া হয়। এর আগে পৃথক কর্মসূচীর মাধ্যমে ইউনিয়নের ২, ৩, ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে ১৮০০টি কম্বল বিতরণ করা হয়েছিল। কম্বল বিতরণের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ জানায়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD