রাহাত মামুন স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার ৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়ার ব্রম্মোত্তর ৫নং ওয়ার্ডে দুভাইয়ের বসত ভিটার সীমানাকে কেন্দ্র করে বিরোধের কথা কাটাকাটির একপর্যায়ে রেজাউল করিম (৫৪)কে ইট ও লাটির আঘাতে মাথায় আঘাত ও শরীর রক্তাক্ত।
৮ জানুয়ারী শুক্রবার বিকেল তিনটার সময় ৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়ার ব্রম্মোত্তর ৫নং ওয়ার্ডে দুভাইয়ের বসত ভিটার সীমানাকে কেন্দ্র করে বিরোধের স্থানীয় ইউ পি সদস্য বাদশা আলমকে মীমাংসার জন্য ডাকা হয়। নুরুল আলম( ৩৪) ও রেজাউল করিম (৫৪) উভয় আপন সহোদর হয়। বসত ভিটার সীমানাকে কেন্দ্র করে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে রেজাউল করিমকে ইট ও লাটি দিয়ে মাথায় আঘাত ও শরীরে জখম করে । স্থানীয় উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মামলার অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান বাদির ছেলে নেজাম উদ্দিন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply