1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

শেখ হাসিনা আলেমদের জন্য যা করেছেন, তা কেউ করেনি-হাছান মাহমুদ

মিরু হাসান, স্টাফ রিপোর্টর
  • বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ইসলাম ও আলেম সমাজের কল্যাণে যা করেছেন, অন্য কোনো সরকার তা করেনি। বরং তারা ধোঁকা দিয়েছেন।

‘সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আলেম-ওলামাদের ভূমিকা’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যায় রাজধানীর বেইলী রোডে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের বাসভবনে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী।

মন্ত্রী আলেম-ওলামাদের কাছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারের পক্ষে ভোটের আবেদন জানান। তিনি বলেন, ‘কওমি মাদরাসার স্বীকৃতিদান, জেলা-উপজেলায় মনোরম মসজিদ, শিক্ষকসহ মক্তব, আলেমদের সম্মান প্রতিষ্ঠা ও কল্যাণে একমাত্র যে সরকার আন্তরিকভাবে কাজ করেছে, তাকেই আগামীতে ভোট দিয়ে নির্বাচিত করার আবেদন জানাচ্ছি।

হাছান মাহমুদ বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতায় এসে মদ-জুয়ার অপসংস্কৃতি চালু করেছিলেন। আমার নিজ শহর চট্টগ্রামে বিভিন্ন প্রিন্সেসদের নাচের আসর বসতো, শহরময় তার প্রচারণা চলতো। সত্যিকারের পরহেজগার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এগুলো থেকে আমাদের রক্ষা করেছেন।

কওমি মাদরাসার স্বীকৃতির ইতিহাস উল্লেখ করে তিনি বলেন, ‘জিয়া, এরশাদ, খালেদা সবাই কওমি মাদরাসার স্বীকৃতির আশ্বাসের নামে মুলা ঝুলিয়েছেন। একমাত্র বঙ্গবন্ধুকন্যা তা বাস্তবায়ন করেছেন।’
সভায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আল্লামা রুহুল আমিন ও সাবেক সংসদ সদস্য মো. সিরাজুল ইসলাম।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD