আয়ারল্যান্ডের বিপক্ষে শতক তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। যা তার টেস্ট ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি। এর আগে সাকিবকে সাথে নিয়ে দারুণ এক জুটি গড়ে তুলেছিলেন তিনি। ১৫৯ রানের দুর্দান্ত ওই জুটি বাংলাদেশকে লিড নেয়ার পর্যায়েও নিয়ে এসেছিল। কিন্তু ৮৭ রান করার পরে অফ স্ট্যাম্পের বাইরে থাকা একটি বলে কট বিহাইন্ড হয়ে গেলেন তিনি।
৩৪/২ নিয়ে দিন শুরু করা বাংলাদেশ আর ৬ রান যোগ করতেই হারায় আরো এক উইকেট। ফলে ৪০ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। দুজনে মিলে খেলার নিয়ন্ত্রণ ফিরিয়ে আনেন। গড়ে তোলেন দেড় শতাধিক রানের জুটি। দু’জন চলতে থাকেন শতকের পথে।
বিশেষ করে ব্যাট হাতে পাল্টা আক্রমণ চালান অধিনায়ক সাকিব আল হাসান। সম্মুখ থেকে নেতৃত্ব দেন তিনি, প্রথম বল থেকেই দেখা দেন আক্রমণাত্মক মেজাজে। সুবাদে মাত্র ১৮৮ বলে যোগ করেন ১৫৯ রান। তবে আরো একবার সমর্থকদের হতাশ করেন সাকিব, শতক ছোঁয়ার সুযোগ আর সম্ভাবনা হাতছাড়া করেন তিনি। ফেরেন ৯৪ বলে ৮৭ রান করে।
সাকিব হতাশ করলেও হতাশ করেননি মুশফিক। নিজের মতো করে খেলতে থাকেন এক প্রান্ত আগলে রেখে। সময়ের সাথে সাথে তারও ব্যাট হয়ে ওঠে আগ্রাসী, রান বাড়াতে থাকেন দলেরও। একপর্যায়ে গিয়ে তুকে নেন শতকও।
মুশফিককে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন লিটন দাস। ব্যাট হাতে আজো ছড়াচ্ছেন সুবাস। তবে ইনিংস বড় করতে পারেননি, ৪১ বলে ৪৩ রানে থামেন লিটন। ভেঙেছে মুশফিকের সাথে তার ৮৪ বলে ৮৭ রানের জুটি। তবে মুশফিক অপরাজিত আছেন ১৪৩ বলে ১১২ রানে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply