1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

ব্যর্থ শান্ত-লিটন, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  • শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১২৮ বার পড়া হয়েছে

আগের দুই ম্যাচে দুর্দান্ত শুরু করা দুই ওপেনারের কেউই এদিন সুবিধা করতে পারেননি। লিটনের পথেই হেটেছেন রনিও। তবে শুরুটা ভালো ছিল এই ওপেনারের। কিন্তু ইনিংস লম্বা করতে পারলেন না। চতুর্থ ওভারের পঞ্চম বলে ডীপ মিড উইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১০ বলে ১৪ রান। তার বিদায়ে ২৪ রানেরভ মধ্যেই টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারাল বাংলাদেশ।

৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৬ রান। সাকিব অপরাজিত আছেন ২ রান নিয়ে। অপর অপরাজিত ব্যাটার হৃদয়ের সংগ্রহ ১১ রান।

আগের ম্যাচেই রেকর্ড গড়া ব্যাটিংয়ের পর আজ পুরোপুরি ব্যর্থ লিটন দাস। ইনিংসের প্রথম বলে চার হাঁকিয়ে শুরু করলেও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। সাজঘরে ফিরেছেন দ্বিতীয় ওভারেই। অ্যাডায়ারের করা প্রথম বলটি অফ স্টাম্পের অনেক বাইরে ছিল, খাট লেন্থের এই বল ডিপ পয়েন্টের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে সীমানায় দাঁড়িয়ে থাকা ডকরেলের হাতে ধরা পড়েন লিটন। তার ব্যাট থেকে এসেছে ৪ বলে ৫ রান।

লিটনের পর উইকেটেভ এসে থিতু হতে পারেননি শান্তও। ইনিংসের তৃতীয় ওভারে শেষ বলটি অফ স্টাম্পের বাইরে ছিল, সেখানে ছক্কা হাকাতে গিয়ে টাইমিং করতে পারেননি তিনি। তাতে মিড অফে ধরা পড়েন। এই টপ অর্ডার ব্যাটারের ইনিংসের দৈর্ঘ্য ছিল ৮ বল। সেখানে তিনি সংগ্রহ করতে পেরেছেন ৪ রান।

এদিকে টানা দুই ম্যাচ জয়ে সিরিজ আগেই নিশ্চিত হয়ে গেছে। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের পর এবার আরেকটি হোয়াইটওয়াশের লক্ষ্য টাইগারদের। তবে তৃতীয় ম্যাচের একাদশে জোড়া পরিবর্তন এনেছে বাংলাদেশ। অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। এই সংস্করণে বাংলাদেশের ৮০তম ক্রিকেটার ২০ বছর বয়সী এই লেগ স্পিনার।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD