সেরাকন্ঠ ডেস্ক ।। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার হযরত শাইখে শুণই (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে উলামা মাশাইখ সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অদ্য ১৩ ফেব্রুয়ারি’২৩ ইং সোমবার সকাল ১০ ঘটিকায় হযরত শাইখে গুণই (রহ.) এর বাড়ির প্রাঙ্গনে শাহ সালেহ আহমদের সঞ্চালনায় মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে ১১তম উলামা মাশাইখ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সায়্যিদ আল্লামা হুসাইন আহমদ মাদানী (রহ.) এর খলিফা আল্লাহ শাহ আব্দুল মান্নান (রহ.)-এর ভক্ত ও খলিফাবৃন্দ প্রতি বছর এ দিনে জড়ো হয়। শাইখে গুণই (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা শাহ আব্দুল মান্নান (রাহ.) মেজু সাহেবজাদা মাওলানা শাহ সালেহ আহমদ বলেন, শায়খে গুণই (রহ.) ফাউন্ডেশন এটি শুধু ভক্তবৃন্দ ও খলিফাদের জড়ো হওয়ার স্থান নয়। এ ফাউন্ডেশন থেকে আর্ত মানবতার সেবায় কাজ করে আসছে। বিভিন্ন দূর্যোগে, অসহায় অভাবী, ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সহায়তা করে থাকেন।
শাইখে গুণই (রহ.) ফাউন্ডেশনের আয়োজিত উলামা মাশাইখ সম্মেলনে আগত বরেণ্য উলামা মাশাইখগণ সকাল থেকে খতমে বুখারী পড়েন এবং খতম করেন। দেশবাসীদের শান্তি কামনায় আরো বিভিন্ন দোয়া ও খতমের আয়োজন করেন।
এসময় আলোচনা করেন শাইখ আব্দুল মান্নান রাহ. খলিফা শাইখুল হাদীস ফজলুর রহমান, শাইখুল হাদীস আহমদ আলী সিলেট,শাইখুল হাদীস হাবিবুর রাহমান বানিয়াচং,শাইখুল হাদীস সাজ্জাদুর রাহমান বানিয়াচং, শাইখুল হাদীস জিয়াউর রহমান সিলেট,শাইখ কাজী হারুনুর রশীদ নবীগঞ্জ, শাইখ ইকবাল হোসাইন বানিয়াচং, শাইখ আব্দুর রহমান সুনামগঞ্জ, শাইখ নাজিমুদ্দিন কানাইঘাট,শাইখ কামরুল আমীন সুনামগঞ্জ, শাইখ সিরাজুল ইসলাম বানিয়াচং, শাইখ আইয়ুব বিন সিদ্দীক কাটখাল,শাইখ হোসাইন আহমদ সুনামগঞ্জ, শাইখ মাহফুজ তাহমীদ নবীগঞ্জ, মুফতী শফিউল হাসান উয়াইসী ঢাকা,আব্দুল জলীল ইউসুফী বানিয়াচং, এছাড়াও বহু উলামা মাশাইখ নসিহত পেশ করেন এবং শাইখের অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতি এবং অশ্রুসিক্ত মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
সেরাকন্ঠ/আশরাফ/১৩ ফেব্রুয়ারি ২৩’
Designed by: Sylhet Host BD
Leave a Reply