1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশের প্রস্তুতি সভা

শেফালী আক্তার রাখি, বিষেশ প্রতিনিধি :
  • বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে কেন্দ্রীয় আওয়ামী লীগের শান্তি সমাবেশ বাস্তবায়নে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় সংসদ সদস্যর কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ও ইউপি চেয়ারম্যানবৃন্দ এ সভায় অংশ গ্রহন করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মো. শাহবুদ্দিন তালুকদার।
অন্যান্যের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, আওয়ামী লীগ নেতা মাহমুদ আলী, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম প্রমুখ। সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন বলেন, ১১ ফেব্রুয়ারী কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচি অনুযায়ী প্রতিটি ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। সারাদেশে পথ যাত্রার নামে বিএনপির নৈরাজ্যর প্রতিবাদে জনগনের জানমাল রক্ষার্থে প্রতিটি আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তি সমাবেশে মাঠে থাকবে।

 

সেরাকন্ঠ/আশরাফ/০৮/০২/২৩’

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD