1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

আল্লাহ সাথে কাউকে শরীক কর না ও দুনিয়ার মহব্বতে পড়ে পিতা-মাতাকে ভুলে যেও না সায়্যিদ আসজাদ মাদানী

Reporter Name
  • রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে
আল্লাহ সাথে কাউকে শরীক কর না ও দুনিয়ার মহব্বতে পড়ে পিতা-মাতাকে ভুলে যেও না সায়্যিদ আসজাদ মাদানী

খলিলুর রহমান ইমরান : বৃটিশ খেদাও আন্দোলনের অগ্র সৈনিক, শায়খুল আরব ওয়াল আজম শায়খুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহ.) এর সুযোগ সাহেবজাদা আল্লামা সায়্যিদ হাফিজ আসজাদ মাদানী বলেছেন, তোমরা মহান আল্লাহর সাথে কাউকে শরীক করো না। মহান আল্লাহর সাথে কাউকে শরীক করা হারাম এবং জাহান্নামের আগুনে জ্বলতে হবে।

(৪ ফেব্রুয়ারী৷ ২০২৩) সন্ধ্যা ৬টায় দারুল কোরআন মাদ্রাসার প্রাঙ্গণে বানিয়াচংয়ে সর্বস্তরের উলামায়ে কেরামের উদ্যোগে মাওলানা শায়খ মখলিছুর রহমানের সভাপতিত্বে ঐতিহাসিক সীরাতুন্নবী (সা.) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মাতা-পিতার খেদমত করো। দুনিয়ার মহব্বতে পড়ে মাতা-পিতাকে কখনো ভুলে যেও না। আর মনে রেখ তুমি যা করো তা সবসময় লিপিবদ্ধ হচ্ছে। মারা যাওয়ার পর পরই তোমার সেই জীবনীর লিপিবদ্ধ ভিডিও নিজ চোখে দেখতে পারবে। কাজেই মৃত্যুর আগে আগেই তুমি সংশোধন হয়ে মহান আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো।

সভায় পরিচালনা করেন মাওলানা আব্দুল জলীল ইউসূফী ও মাওলানা ইয়াহইয়া আহমদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভারতের মুফতী শিহাব উদ্দিন, আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর),হাফিজ মাওলানা মুহসিন আহমদ, মুফতী কাজী আতাউর রহমান, মাওলানা আলী হায়দার, মাওলানা আব্দুল অলি, মুফতী জুনায়েদ আহমদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা গোলাম কাদির, মাওলানা বশির আহমদ, মাওলানা রওশন ইজদানী, মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, মাওলানা শায়খ ইকবাল হোসাইন, মুফতী নাসির উদ্দিন, মাওলনা মশিউর রহমান, মাওলানা আবুল কাশেম, মুফতী আহমদ আলী, ক্বারী মহসিন আহমদ, মুফতী আমির আহমদ, মুফতী তাফাজ্জুল হক কাসিমী, মুফতী খলিলুর রহমান কাসিমী, মাওলানা মুনতাসির আলম সোহান ও ক্বারী মুস্তাকিম আহমদ, মুফতী শাব্বির আহমদ শিবলী, মাওলানা ইমরান আহমদ উসমানী, মাওলানা মিসবাহুজ্জামান ইসলামপুরী, হাফিজ শহিদুল ইসলাম, হাফিজ এনামুল হক, হাফিজ মাওলানা শাহ আলম, সহ সাংবাদিক, প্রশাসন, তৌহিদী জনতা

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD