সেজদা
মুশিউর রহমান
আমি,
চাইনে কিছু কারুর কাছে
দয়ার সাগর রব যে আছে
মাথার উপর,
সেজদাতে তাই মাথা ঝুকাই
সালাতান্তে দু’হাত উঠাই
জানাই শোকর।
পাপ কামায়ে নিচ্ছি গেজা
কোন পাপ আছে করিই-নে যা
সব করেছি সব,
মাফ করে দাও গফুর রহীম
সৃষ্টিকুলের স্রস্টা অসীম
তুমিই যে মোর রব।
সেরাকন্ঠ/আ,আর,আ/০৪/০২/২৩’
Designed by: Sylhet Host BD
Leave a Reply