বিশেষ প্রতিনিধি : ইতিহাস ঐতিহ্যের ধারক-বাহক ছাত্র জমিয়ত বাংলাদেশের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা ছাত্র জমিয়তের উদ্যোগে আজ বিকাল ৪ ঘটিকার সময় জেলা জমিয়ত মিলনায়তনে জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ইমরান আহমদ উসমানীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা শিব্বীর আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, উপস্থিত ছিলেন জেলা ছাত্র জমিয়তের যগ্ম সাধারণ সম্পাদক হাফিজ হামিদ আল-মুমিন, হবিগঞ্জ সদর উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মোহাম্মদুল্লাহ্ খাঁন, জেলা ছাত্র জমিয়তের সাহিত্য সম্পাদক মিসবাহুজ্জামান, পাঠাগার সম্পাদক জাহাঙ্গীর আলম,কলেজ বিষয়ক সম্পাদক জুনাইদ ওমর, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক মনসুর আহমদ, সদস্য ইসলাম উদ্দিন, উমেদনগর মাদ্রাসা শাখার সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মুতাশ্বির প্রমুখ।
আলোচনা সভা শেষ করে নুরুল হেরা কমপ্লেক্স চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উমেদনগর মাদ্রাসায় এসে আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ. এর মাকবারাহ্ জিয়ারত করে সমাপ্ত ঘোষণা করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply