তফসির মিয়া: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রান্তিক চাষীদের মধ্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১লা ডিসেম্বর রোজ মঙ্গলবার দুপুরে শায়েস্তাগঞ্জ ইসলামিয়া একাডেমি এন্ড হাইস্কুল মাঠ প্রাঙ্গনে মিলনায়তনে উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদ এর পরিচালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ -৩ হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলার স্হানীয় এমপি এডভোকেট আলহাজ্ব আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল,ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান ও মুক্তা আক্তার ।অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সদস্য আব্দুল্লাহ সর্দার, উপজেলা কৃষি অফিসার সুকান্ত ধর,ব্রাক্ষনডুবা ইউপি চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল প্রমুখ।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আবুজাহির এমপি ২শত ৬৫ জন কে প্রান্তিক চাষীদের মধ্যে সার ও বীজ বিতরণ করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply