1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বিজয় দিবস উপলক্ষে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

সাজ্জাদ বিন লাল
  • মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

১৯ ডিসেম্বর  সোমবার হবিগঞ্জ জেলা পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশ সুপারের কার্যালয়ের ব্যাডমিন্টন মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে ০২দিন ব্যাপী পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে জনাব শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র জেলার মান্যবর পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পেুলিশ সুপার মহোদয়ের সহধর্মিণী মিসেস তাহেরা রহমান, সভানেত্রী, পুনাক, হবিগঞ্জ।

পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২২ এ অত্র জেলা পুলিশের সকল ইউনিটের মোট ১৬টি টিম অংশগ্রহণ করে চুড়ান্ত খেলায় পুলিশ লাইন্স টিম-১ ও পুলিশ সুপার বাংলো টিম অংশ গ্রহণ করে। খেলায় পুলিশ লাইন্স টিম-১ বিজয়ী এবং পুলিশ সুপার বাংলো টিম রানার্স আপ হয়।
খেলা শেষে প্রধান অতিথি মহোদয় বিজয়ী ও রানার্স আপ সহ খেলায় অংশগ্রহণকারী প্রতিটি সদস্য এর হাতে শুবেচ্ছা উপহার তুলে দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, জনাব মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ জনাব নির্মলেন্দু চক্রবর্তী, সহকারি পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জ, জনাব রাশেদ আহম্মেদ খান, সাধারণ সম্পাদক, প্রেসক্লাব, হবিগঞ্জ, পুনাকের অন্যান্য নেত্রীবৃন্দ, হবিগঞ্জ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD