1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

চট্টগ্রামে আর্জেন্টিনার জয় কামনায় লাখ টাকার মেজবানি

রাহাত মামুন চট্টগ্রাম প্রতিনিধি
  • রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১২০ বার পড়া হয়েছে

কাতার বিশ্বকাপ ফুটবলের পর্দা নামছে আজ। আজকের ফাইনালে আর্জেন্টিনা-ফ্রান্স মুখোমুখি লড়বে। প্রিয় দল আর্জেন্টিনার জয় কামনা করে চট্টগ্রামের রাউজানে ব্যতিক্রমী মেজবানির আয়োজন করা হয়েছে।

রবিবার (১৮ ডিসেম্বর) উপজেলার পাহাড়তলী ইউনিয়নে দিনভর চলছে প্রস্তুতি রাতে খেলার বিরতিতে পরিবেশন করা হবে খাবার। এ আয়োজন করছে আর্জেন্টিনার সমর্থকরা।

মেজবানির আয়োজক কমিটির সদস্যরা জানান, মেজবানির জন্য লাখ টাকা দামের একটি গরু কেনা হয়েছে। যারা গরুর মাংস খান না তাদের জন্য দুই মণ মুরগি কেনা হয়েছে। গরু এবং মুরগি দিয়ে পৃথক বিরানি রান্না করা হচ্ছে।

কমিটির সদস্য জিএম মোস্তফা আরো বলেন, ‘আজ প্রিয় ফুটবল দল আর্জেন্টিনা বিশ্বকাপে ফাইনালে খেলছে এতে আমরা আনন্দিত। তাই প্রিয় দলের জয় কামনা করে রাতে মেজবানির আয়োজন করা হয়েছে। খেলার মধ্যবিরতিতে খাবার পরিবেশন করা হবে।’

রাউজান পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, আর্জেন্টিনার জয় কামনা করে সমর্থকরা এলাকায় মেজবানির আয়োজন করেছেন। পাশাপাশি ফাইনাল খেলা বড়পর্দায় দেখার আয়োজন করা হয়েছে। পাহাড়তলী চৌমুহনীতে এ আয়োজন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে আজ সবাই মিলে এ ফুটবল খেলা উপভোগ করবো।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD