1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

নারী সাংবাদিকের কথায় মেসির চোখে পানি

দৈনিক সেরাকণ্ঠ ডেস্কঃ
  • শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৪১ বার পড়া হয়েছে

চলতি কাতার বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি। নিজে গোল করছেন এবং গোল করিয়েছেন। আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে। এবার বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ করতে মেসির বাকি আর একটি ম্যাচ। ফাইনালে নামার আগে আর্জেন্টিনার এক সাংবাদিক দেশের মানুষের হয়ে ধন্যবাদ জানালেন মেসিকে। ওই সাংবাদিক লিওনেল মেসিকে জানিয়েছিলেন যে আর্জেন্টিনার জনগণের জন্য মেসি কী করেছেন। এরপরে নিজের আবেগ ধরে রাখতে পারেননি লিওনেল মেসি। চোখ ছলছল করে উঠেছিল এলএম টেনের।

ক্রোয়েশিয়াকে হারানোর পরে আর্জেন্টিনার এক নারী সাংবাদিকের সাথে কথা বলছিলেন লিওনেল মেসি। সাক্ষাৎকার শেষে সেই সাংবাদিক মেসিকে বলেন,‘শেষে আমি কিছু বলতে চাই। এটা প্রশ্ন নয়। বিশ্বকাপের ফাইনাল আসছে। আমরা চাই বিশ্বকাপ জিততে। কিন্তু আমি আপনাকে বলতে চাই, খেলার ফল যাই হোক না কেন,আপনি আর্জেন্টিনার প্রতিটা মানুষকে হাসতে শিখিয়েছেন,বাঁচতে শিখিয়েছেন, স্বপ্ন দেখতে শিখিয়েছেন। এটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আপনিই সেরা।’

এখানেই থেমে থাকেননি ওই সাংবাদিক। তিনি মেসিকে আরো বলেন,‘আর্জেন্টিনার এমন কোনো শিশু নেই, যার কাছে আপনার জার্সি নেই। হতে পারে সেটা নকল, বা অন্য কিছু দিয়ে তৈরি। সত্যি,আর্জেন্টিনার প্রত্যেকের মনে আপনি জায়গা করে নিয়েছেন। সেটা আমার কাছে বিশ্বকাপ জেতার থেকেও বেশি।’

সাংবাদিকের কথা শুনতে শুনতে আবেগপ্রবণ হয়ে পড়েন লিওনেল মেসি। তার চোখ ছলছল করতে থাকে। সাংবাদিক আরো বলেন,‘আশা করছি আমার কথা আপনি গুরুত্ব দিয়ে শুনছেন। আপনি যা করেছেন তা আমাদের কাছে বিশ্বকাপ জেতার থেকেও বেশি। ধন্যবাদ, অধিনায়ক।’

সাংবাদিকের কথা শেষ হওয়ার পরে তাকে ধন্যবাদ জানান লিওনেল মেসি। আর কিছু বলতে পারেননি। কিন্তু তার চোখ বুঝিয়ে দিচ্ছিল, এ রকম ভালবাসা পেয়ে কতটা খুশি তিনি। এই ভালোবাসার জন্যই রবিবার ফ্রান্সের বিরুদ্ধে নামবেন মেসি। বিশ্বকাপের মঞ্চে হয়তো শেষবার বল পায়ে নামবেন তিনি। বিশ্বকাপ জিতে ৩৬ বছরের খরা কাটিয়ে তুলতে চান আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
সূত্র : হিন্দুস্তান টাইমস

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD