রাঙ্গুনিয়ার প্রাচীন বিদ্যাপীঠ উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধজীবি দিবস পালিত হয়।
সহঃ প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদারের সভাপতিত্বে বিদ্যালয়ের মিলনায়তনে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় সিনিয়র শিক্ষক মঈনুল ইসলাম মাহমুদের সঞ্চালনায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধজীবি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক মোঃ রাহাত উল্লাহ। আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক তারেক আজিজ, সিরাজুল মোস্তফা, হাসান মুরাদ,জয় রায় ও তৌহিদুল কবির।
পরে শহীদ বুদ্ধিজীবিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ রাহাত উল্লাহ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply