সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নরেন মুন্ডা হত্যার সুষ্ট বিচার এখনো পাইনি,সেটার রেশ কাটতে না কাটতেই আবার ও মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের অসিত মুন্ডার পরিবারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল রোজ শনিবার সকালে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় আঃ রশিদ গাজী এবং তার পুত্র রাজা হোসাইন সহ আরও কয়েকজন অসিত মুন্ডার বাড়িতে গিয়ে হামলা চালায়। অসিত মুন্ডা তার বাড়িতে হামলার বিচারের দাবিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে অবহিত করেন। এর পরপরই সন্ধ্যা সাতটার দিকে পুনরায় রশিদ গাজীর দলবল অসিত মুন্ডার বাড়িতে আক্রমণ চালিয়ে অসিত মুন্ডা তার মা আনার মনি মুন্ডা, এবং তার স্ত্রী আরতী মুন্ডা কে মারাত্মক যখম করে এবং ঘরবাড়ি ভাঙচুর করে। আহত তিন জনেই শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন আছেন।
এই ভূমিদস্যুর সন্ত্রাসীদের ও গুন্ডাদের দ্রুত বিচারে এনে শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি,আর কঠোর থেকে কঠোরতম আন্দোলন গড়ে তোলা হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply