1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

তাহিরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আবিকুল ইসলাম, তাহিরপুর প্রতিনিধি
  • সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

তাহিরপুরে ৬ হাজার ২শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে। সোমবার দুপুরে বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন ইউএনও সুপ্রভাত চাকমা। ২০২২-২৩ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বোর ধানের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৬ হাজার ২শ কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বিতরণকৃত উফসী ধানের বীজ ও হাইব্রিড ধানের বীজের মধ্যে ৩হাজার ২শ জনকে উফসী ধানের বীজ ও ৩ হাজার জন কৃষককে হাইব্রিড বীজ দেয়া হয়েছে। উফসী ধানের বীজের মধ্যে রয়েছে ব্রি-ধান ৬৭,৮৮,৮৯,৯২,৯৬। এছাড়াও বীজ পাওয়া সকল কৃষককে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা,ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন,জুনাব আলী,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,আওয়ামীলীগ নেতা মিলন তালুকদার,ইউপি সদস্য বাবুল মিয়া,আব্দুল ওয়াহিদ,সাংবাদিক শওকত হাসান,মনিরাজ শাহ প্রমূখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD