1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

শেফালী আক্তার রাখি, বিশেষ প্রতিনিধিঃ
  • সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১১৬ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্ধোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনিক চত্বরে দুদিন ব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন প্রধান অতিথি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়াম্যান ফাহিমা খানম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক।

’’বিদ্যুৎ ও পানির অপচয় রোধ’’ এ প্রতিপাদ্য বিষয়ের ওপরে স্বাগত বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াদ হাসান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রভাষক শিমুল বিশ্বাস সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শিক্ষক হরিচাঁদ কুন্ডু। আলোচনা শেষে অতিথিবৃন্দ এ বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টলগুলো পরিদর্শন করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD