1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

আদমদীঘিতে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

মিরু হাসান বগুড়া জেলা সংবাদদাতা
  • শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

১৮ নভেম্বর বগুড়ার আদমদীঘির ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ট্রাক ব্যবসায়ী গোলাম মোস্তফা( ৫১)কে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে এবং তার ব্যবহৃত ফোন, মোটরসাইকেল ও (১১) হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

তাকে গুরুতর অবস্থায় থানার টহল পুলিশ উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। বৃহস্পতিবার (১৭) নভেম্বর দিবাগত রাত ৩টায় সান্তাহার-বগুড়া মহাসড়কের তিয়রপাড়ার ব্রিজের পূর্বে কলাবাগান নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত আওয়ামীলীগ নেতা উপজেলার শিবপুর গ্রামের মজিবর রহমানের ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আহত ব্যবসায়ী গোলাম মোস্তফা জানান, গত বৃহস্পতিবার বিকেলে তার পশ্চিম ঢাকারোডে গ্যারেজে যান। সেখানে কাজ শেষে প্রতি রাতের মত রাত ৩টায় মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৩টায় সে সান্তাহারের নিকট কলাবাগান নামক স্থানে পৌঁছিলে ৭/৮ জনের একদল দুর্বৃত্তরা তার পথরোধ করে হাত বেঁধে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যার চেষ্টা করে। দুর্বৃত্তরা মনেকরে গোলাম মোস্তফা মারা গেছেন ভেবে ফেলে রেখে তার ব্যবহৃত মোবাইল ফোন, মোটরসাইকেল ও ১১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে থানার টহল পুলিশের এএসআই আব্দুল মজিদ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এই ঘটনার আড়াই মাস পূর্বে ২৯ আগষ্ট আহত গোলাম মোস্তফার ভাতিজা ওয়েলডিং মিস্ত্রি মাহবুল আলমকে আদমদীঘি ছাতিয়ানগ্রাম সড়কে দুর্বৃত্তরা একই কায়দায় পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ স্বজনদের।

আহতর ভাই গোলাম মর্তুজা জানান, তার ছেলে ওয়েলডিং মিস্ত্রী মাহবুল আলমকে হত্যা ঘটনায় আদালতে দায়ের করা অভিযোগের তদবিরের মুল ব্যক্তি ছিলেন তার ভাই আহত গোলাম মোস্তফা। সেই কারনে গত বৃহস্পতিবার দিবাগত রাতে গোলাম মোস্তফাকে হত্যার উদ্দেশ্যে আমার ভাইয়ের উপর হামলা করে হত্যার চেষ্টা করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউর করিম রেজা জানান, বিষয়টি অবগত রয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD