1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সিলেটে আজিমুশ্বান ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে আজ

আব্দুর রউফ আশরাফ :
  • বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ শায়খুল ইসলাম আল্লামা লুৎফুর রহমান বর্ণভী (রহ.)- এর হাতেগড়া অরাজনৈতিক এ সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ৭৭ বছর পূর্তি উপলক্ষে সিলেট শহরতলীর পারাইরচকের ট্রাক টার্মিনাল চত্বরে আয়োজিত আজিমুশ্বান ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুর হয়েছে। এ ইজতেমা চলবে আগামীকাল জুম’আ পর্যন্ত। এবং জুম’আ পরবর্তী আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে।

এতে বাংলাদেশ ছাড়াও ভারতের দেওবন্দের শীর্ষ স্থানী উলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন। এবারের ইজতেমার মূল আকর্ষণ হচ্ছে বৃহস্পতিবার শেষ রাতে তাহাজ্জুদ, জিকির ও দোয়া। এটি পরিচালনা করবেন বরুনার বর্তমান পীর ও আঞ্জুমানের আমীর আল্লামা রশিদুর রহমান ফারুক বর্ণভী।

আজ বৃহস্পতিবার বাদ ফজর থেকে আমীরে আঞ্জুমান হযরত মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভীর হৃদয়ছোঁয়া উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ৭৭ বছর পূর্তি উপলক্ষে আজিমুশ্বান ইজতেমার কাজ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অবশ্যি ১৫ তারিখ রাত থেকেই আমীরে আঞ্জুমান-সহ সিলেটের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখের ধাপে ধাপে বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চলে আসছিল। সিলেটের কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের বিশাল ময়দান মুখরিত হয়ে উঠেছে সর্বস্তরের মুসল্লিয়ানে কেরামের পদচারণায়।

ফজরের পূর্বে শেষ রাতের দুআ-যিকির পরিচালনা করেছেন আমীরে আঞ্জুমানের মেজো সাহেবযাদা, হযরত শায়খে বর্ণভী রহ.-এর প্রতিচ্ছবি, আঞ্জুমানের কেন্দ্রীয় নায়বে নাযিমে আ’লা হাফিয মাওলানা শেখ সা’দ আহমদ আমীন বর্ণভী।

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর তথ্যমতে দুই দিনব্যাপী আজিমুশ্বান ইজতেমার প্রথম দিনে বয়ান পেশ করবেন- সায়্যিদ আশহাদ রশীদী সাহেব, সায়্যিদ মাহমুদ মাদানী, হযরত মাও. আব্দুল মতিন বিন হুসাইন, হযরত মাও. আব্দুল হামিদ সাহেব, পীর সাহেব মধুপুরী, হযরত মাও. নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, হযরত মাও. যিকরুল্লাহ খান সাহেব, আ ফ ম খালিদ হুসাইন, ড. মুশতাক আহমদ, ওবায়দুর রহমান খান নদভী, মুফতি মিযানুর রহমান সাঈদ, হযরত মাও. আবু সাবের আব্দুল্লাহ, হযরত মাও. উবায়দুল্লাহ ফারুক, হযরত মাও. সাজিদুর রহমান সাহেব, হযরত মাও. আব্দুল বাসিত খান সিরাজগঞ্জ, হযরত মাও. মুশতাকুন নবী কাসেমী, হযরত মাও. ফজলুর রহমান খান, হযরত মাও. লুৎফর রহমান ফরায়েজী, হযরত মাও. তাফহিমুল হক, হযরত মাও. আহমদ মায়মুন।

উল্লেখ্য, ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনের ছয় দফা কর্মসূচি হচ্ছে- ইসলামের দাওয়াত, সংগঠন, সুশিক্ষা, আত্মশুদ্ধি, সৃষ্টিজগতের সেবা, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা।’ এসব বিষয়কে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে ‘আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’। পথচলার ৭৭ বছর পূর্তিতে সিলেটে দুই দিনব্যাপী ইজতেমার আয়োজন করেছে সংগঠনটি। এরইমধ্যে অনুষ্ঠানস্থল সাজানো, নিরাপত্তা ব্যবস্থা, আগত মুসল্লিদের থাকা-খাওয়া ও সব সুযোগ-সুবিধাসহ ১০০ ভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইজতেমায় লক্ষাধিক মুসল্লি জমায়েত হওয়ার ব্যাপারে ধারণা করা হচ্ছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD