৪৮তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন রাঙ্গুনিয়ার মেধাবী সন্তান মোঃ নিজাম উদ্দিন। তিনি উপজেলার ৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের পেয়ার মোহাম্মদ পাড়ার আব্দুস ছামাদের সন্তান।
শিক্ষাজীবনে তিনি ২০১০ সালে রাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১২ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে ২০১৮ সালে এমবিবিএস (বিডিএস) সম্পন্ন করেন।
বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালে ওরাল এন্ড ম্যাক্সিলোফ্যাসিয়াল সার্জারি বিভাগে এমএস কোর্সে কর্মরত আছেন।
তিনি মরহুম আব্দুস ছামাদ ও আমেনা বেগমের অতি সাধারণ পরিবারের সন্তান।
পারিবারিক জীবনে তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি ৩য় তিনি। বড়ভাই মোঃ জসিম উদ্দিন ৪০ তম বিসিএস পাশ করে ফেনীর শুভপুর ছাগলনাইয়াতে ভূমি উপসহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত। ২য় ভাই সাদ্দাম হোসাইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বোন নীলু আখতার রাজানগর রাণীনরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ছোটবোন এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
মোঃ নিজাম উদ্দিনের এই কৃতিত্বে উপজেলার সর্বস্তরের মানুষ গর্বিত ও আনন্দিত। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন সকলে।
উল্লেখ্য গত ১৮ জুলাই এই বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয় ২০ জুলাই। এতে ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হন। বিসিএস (স্বাস্থ্য) সহকারী সার্জন ৪ হাজার ৬৯৫ জন এবং বিসিএস (স্বাস্থ্য) সহকারী ডেন্টাল সার্জনে ৫১১ জন উত্তীর্ণ হয়েছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply