1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

বাংলাদেশকে ২০৬ রানের বিশাল লক্ষ্য দিল দ. আফ্রিকা

দৈনিক সেরাকণ্ঠ ডেস্কঃ
  • বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১১৮ বার পড়া হয়েছে

শুরুর ধাক্কাটা সামলে দক্ষিণ আফ্রিকা যেভাবে শুরুটা করেছিল, তাতে ২০০ তো বটেই, ২৪০কেও খুব সম্ভব বলেই মনে হচ্ছিল। তবে শেষ দিকের বোলিংয়ে রানটা একেবারেই লাগামছাড়া হয়ে যেতে দেয়নি বাংলাদেশ। তাতে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়েছে ২০৫ রানে। বাংলাদেশের সামনে লক্ষ্য এখন ২০৬ রানের।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ বৃহস্পতিবার টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। প্রথম ওভারে তাসকিন আহমেদের হাত ধরে শুরুটা ভালোই হয় দলের। সে ওভারে ২ রান খরচায় টেম্বা বাভুমাকে বিদায় করেন তিনি।

বাভুমা শুরু থেকেই খানিকটা নড়বড়ে ছিলেন। ইনিংসের ষষ্ঠ বলে তাকে বিদায় করেন তাসকিন। তার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। প্রোটিয়া অধিনায়কের সেই ক্যাচটা ধরতে তেমন সমস্যাই হয়নি নুরুল হাসানের। দলীয় ২ রানেই প্রথম উইকেট খুইয়ে বসে দক্ষিণ আফ্রিকা।

সেটাই শেষ, পরের ১৩ ওভারে বাংলাদেশ আর কোনো সাফল্য পায়নি। কুইন্টন ডি কক আর রাইলি রুশো মিলে গড়েছেন ১৬৩ রানের বিশাল এক জুটি। সেই জুটি ভাঙার তাড়নায় দুটো রিভিউই ইনিংসের সপ্তম ওভারে খুইয়ে বসে সাকিব আল হাসানের দল।

বিস্তারিত আসছে…

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD