হবিগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)এর উদ্যোগে মাসব্যাপী শিল্প-পণ্য মেলা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬.টায়
হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে মেলার উদ্বোধন করা হয়।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) হবিগঞ্জ”র সভানেত্রী তাহেরা রহমানের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
হবিগঞ্জ-৩ আসনের সাংসদ ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি
আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
অনুষ্টানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
এসময় উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মেলা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে মেলার সার্বিক সফলতা কামনা করেন।
হবিগঞ্জ পুনাক পরিবারের সদস্যসহ গ্রামীন নারীদের তৈরী হস্তশিল্পের বিভিন্ন সামগ্রীর পাশাপাশি মৃৎ, চারু-কারু, প্রসাধনী, পোশাক-গার্মেন্টস, কোকারিজ, খাদ্য সামগ্রী ইত্যাদি পণ্যের বাহারী সাজে শতাধিক ষ্টল, নাগরদোলা, টয় ট্রেন-সহ শিশুদের জন্য বিভিন্ন মনোরঞ্জনের আয়োজনের মাধ্যমে মেলাকে সাজানো হয়েছে।
মেলার আয়োজকরা বলেন,দেশে করোনা মহামারীর সময়ে হবিগঞ্জ জেলাবাসীদের বিনোদনের ব্যবস্থা না থাকায় এই ধরনের আয়োজন করা হয়েছে।এ মেলায় স্বপরিবারে সকলকে আসার আমন্ত্রণ জানান আয়োজকবৃন্দ।পরে পুনাক সভানেত্রী আমন্ত্রিত অতিথিদের নিয়ে মেলার স্টলগুলো পরিদর্শন করেন।পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) হবিগঞ্জ এবং বাংলাদেশ বেনারশী মসলিন এন্ড জামদানী সোসাইটি এর সার্বিক ব্যবস্থাপনায় মাসব্যাপী শিল্প-পণ্য মেলা-২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক,সামাজিক, ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ পুনাক ও হবিগঞ্জ জেলা পুনাকের বিভিন্ন কার্যক্রমের উপর ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply