1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

বিশাল স্কোরের পথে নিউজিল্যান্ড

দৈনিক সেরাকণ্ঠ ডেস্কঃ
  • বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১২০ বার পড়া হয়েছে

বাংলাদেশের বিরুদ্ধে বিশাল স্কোর গড়তে যাচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ড। টসে হেরে ব্যাট করতে নেমে তারা ১২ ওভারে রান করেছে ১ উইকেটে ১০৯। ডেভন কনওয়ে ও
মার্টিন গাপটিল রানের বন্যা বইয়ে দিয়েছেন। এখন পর্যন্ত বাংলাদেশ দলে শরিফুল ইসলাম ‌১টি উইকেট পেয়েছেন।

টস জিতেছে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এর আগে ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদিকে।

একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েন মেহেদী মিরাজ, হাসান মাহমুদ ও বিশ্রামে তাসকিন আহমেদ। একাদশে এসেছেন সৌম্য সরকার, ইবাদত হোসাইন ও সাইফুদ্দীন।

সিরিজে বাংলাদেশ এখনো কোন জয়ের মুখ দেখেনি। দুটো ম্যাচ খেলে হেরেছে দুটি ম্যাচেই। প্রথম জয়ের সন্ধ্যানে সিরিজে দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে গত রোববারও ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষ মাঠে নেমেছিল টাইগাররা। যে ম্যাচে শোচনীয়ভাবে ৮ উইকেটের বড় ব্যাবধানে হেরে যায় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ ধ্রুব, ইয়াসির রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, ইবাদত হোসাইন, শরিফুল ইসলাম, নাজমুল হাসান শান্ত, সাইফুদ্দীন।

নিউজিল্যান্ড একাদশ : ফিন এলেন, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল ব্রেসওয়েল, জেমস নিশাম, এডাম মিলনে, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ইশ সোদি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD